ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তবে তার মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে ইনকিলাব মঞ্চ এ বার্তা দেয়। রাত ১১ টা ২১ মিনিটে দেয়া ফেসবুক পোস্টে বলা হয়, ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটি সত্য নয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন। হাদির শারীরিক অবস্থা জানিয়ে দেয়া এক ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘ওসমান ভাই আজীবন ফাইটার মানুষ। ০.১% হোপ থাকা অবধি আমরা আশাবাদী ভাই ফিরবেন। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করুন সকলে। ১৮ কোটি মানুষের দোয়ায় আল্লাহ তার কুদরতির হাতে ভাইকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ।’ এর আগে ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।’ শফিকুল আলম বলেন, ‘রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।’ তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত
পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর ইউপির ৫ নং ওয়ার্ডের কালানাল এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ মইনুল Read more

ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়
ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় Read more

নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন
নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন Read more

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র Read more

সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি 
সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে Read more

বরিশাল মেডিকেল কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল মেডিকেল কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়া

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা স্বাস্থ্য খাতের সংস্কার দাবি নিয়ে আন্দোলনকারীদের সাথে হাসপাতাল কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন