যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুকুর মালিক মুদি দোকানি রবিউল ইসলাম বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। এসময় তিনি মৃত কুকুরটিকে সঙ্গে এনেছিলেন। পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবাদকচুয়া গ্রামের গাজীপাড়ার ইমান আলীর ছেলে রবিউল ইসলাম অভিযোগ উল্লেখ করেছেন, আমার কালো রঙের একটি পোষা কুকুর ছিল। গত ২৭ নভেম্বর প্রতিবেশী জীবন দাস প্রায় কুকুরটিকে হত্যার হুমকি দেন। এরই মধ্যে গত ১৫ ডিসেম্বর  থেকে আমার কুকুরটি নিখোঁজ ছিল। খোঁজ করার সময় গত ১৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে পাশের বাগানে গিয়ে দেখেন, গলায় রশি বাঁধা অবস্থায় কুকুরটির মৃতদেহ পড়ে রয়েছে। কুকুরটি জীবন দাসের বাড়িতে মৃত অবস্থায় পড়ে ছিল। জীবনের শ্বশুর সেটি পাশের বাগানে ফেলে দিয়েছেন । জীবন দাস ও তার স্ত্রী মিলে কুকুরকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে বলে জানতে পেরেছি।যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক আল আমিন জানান, গৃহপালিত কুকুর হত্যার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ Read more

রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে Read more

বন্ধুকে হত্যার উপায় জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন, কিশোর গ্রেফতার
বন্ধুকে হত্যার উপায় জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন, কিশোর গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৩ বছর বয়সি এক ছাত্র ওপেনএআই-এর চ্যাটজিপিটিতে ‘আমার বন্ধুকে হত্যার উপায়’ জানতে চাইলে তাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (০৭ Read more

হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর Read more

বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে  লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন