যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের এ সিদ্ধান্ত দেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে ‘অবহিত না করে’ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম Read more

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার
ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হারুন অর রশিদ এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে Read more

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে Read more

শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। তাদের নাম Read more

পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন