বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল পঁচিশ বছর আগে। তখন থেকেই টিনের ছাউনি ও কাঠ দিয়ে শ্রেণীকক্ষগুলো তৈরি করা হয়। সময়ের সাথে সাথে টিনগুলোতে ধরেছে মরিচা, ফুটো হয়ে গেছে অনেক জায়গায়। রোদে প্রচুর গরম এবং বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই টিনের চালা দিয়ে ঝরতে থাকে পানি।বিদ্যালয়ের নাম ‘সুলতান মিয়ার বাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়’। এটি ভোলার চরফ্যাশন উপজেলার আসলাম ইউনিয়নে অবস্থিত। এ বিদ্যালয়ের আশি শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। শ্রেণিকক্ষের বেঞ্চগুলোতে নেই পর্যাপ্ত  বসার জায়গা।যেখানে চারপাশের বিদ্যালয়গুলোতে আধুনিক মানের ভবন নির্মাণ করা হয়েছে, সেখানে সুলতান মিয়ার বাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়টি রক্ষণাবেক্ষণের অভাব, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ও বারবার মেরামতের ব্যর্থতায় এখন প্রায় জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। বিদ্যালয়ে চলছে চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান।স্থানীয়দের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, তবুও প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এখানেই পাঠগ্রহণ করতে বাধ্য হচ্ছে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সুলতান মিয়ার বাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়টি ২০০০ সালে স্থাপিত হয়েছে। পরবর্তীতে ২০২২ সালে এমপিওভূক্ত হয়। বর্তমানে ৬ষ্ট থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি রয়েছে। তিন শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে ২০০ জন।শিক্ষকরা বলেন, ‘টিনসেড ও কাঠ দিয়ে তৈরি বিদ্যালয়টির ঘর এখন দাড় করিয়ে রাখাই কঠিন। ঝড়-বৃষ্টির সময় পাঠদান প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবুও শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। বিদ্যালয়টির দরজা ও জানালাও নষ্ট হয়ে গেছে। কাঠ পঁচে যাওয়ার কারণে অনেক দরজা আর ঠিকমতো বন্ধ হয় না। বাতাসে জোরে শব্দ হওয়ায় শিক্ষার্থীরা প্রায়ই আতঙ্কিত হয়ে পড়ে।’শিক্ষার্থী ঝুমুর বলেন, ‘আমি এই স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে বর্তমানে ৮ম শ্রেণিতে পড়ি। আমাদের স্কুলটি পুরো ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আমাদের চারপাশের প্রতিষ্ঠানগুলো খুবই সুন্দর। আমাদেরও ইচ্ছে করে ভালো মনোরম পরিবেশে পড়াশোনা করতে। স্কুলটিতে ভালো টয়লেট ও মেয়েদের জন্য কমনরুম নেই। পড়াশোনা ভালো হয়, তবে সুন্দর একটি ভবন চাই।’শিক্ষার্থী আয়মান শান্ত বলেন, ‘আমি ৮ম শ্রেণির একজন ছাত্র। আমাদের স্কুল টিনসেডের তৈরি। সুন্দর ভবন নেই। স্কুলটিতে ভালো পাঠদান হয়। তবে বৃষ্টির সময় বই-খাতা ভিজে যায়, রোদের সময় শ্রেণি কক্ষে বসতে পারিনা। আমরা সরকারের কাছে একটি ভবনের আবেদন জানাই।’শিক্ষক ইয়াছমিন আক্তার বলেন, ‘২০০০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটি ভবন নেই, তবে টিনসেড ঘর। উপরে দু’চালা বিশিষ্ট টিনের চাল। আনন্দময় শিক্ষার জন্য সুন্দর পরিবেশ সর্বপ্রথম দরকার বলে আমি মনে করি। পরিবেশ সুন্দর হলে স্কুলের প্রতি শিক্ষার্থীরা আকৃষ্ট থাকে। পাঠদানেও মনোযোগি হয়। এই স্কুলটি যদি সুন্দর একটি ভবন হয়। তাহলে শিক্ষার্থীদের মনমানসিকতা ভালো থাকবে এবং শিক্ষার মান উন্নতি হবে।’শিক্ষক এনায়েত কবির বলেন, ‘স্কুলটির শুরু থেকেই আমি শিক্ষকতা করে আসছি। নিজেদের অর্থায়নে এই স্কুল ঘরটি নির্মাণ করেছি। ভবন নির্মাণের জন্য আমরা সরকারি কোন অর্থ পাইনি। চেয়ার টেবিল ও শ্রেণি কক্ষের জন্য শিক্ষার্থীদের ঠিকমতো জায়গা দিতে পারি না।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরউদ্দীন বাবর বলেন, ‘জরাজীর্ণ টিনসেড বিদ্যালয়টির পরিস্থিতি খুবই খারাপ। একটি নিরাপদ ও আধুনিক ভবন হলে শিক্ষার্থীরা আরো ভালোভাবে পড়াশোনা করার পরিবেশে পাবে। অতিদ্রুত সরকার যেনো আমাদের বিদ্যালয়ের জন্য নামে একটি ভবন বরাদ্দ করে এটাই আমার দাবী।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘প্রথমেই শিক্ষার জন্য পরিবেশ দরকার। শিক্ষার্থীদের জন্য তিনটি রুম ও শিক্ষকদের জন্য একটি রুম আছে। সুতরাং ওই স্কুলটিতে একটি ভবন অতিব প্রয়োজন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আবেদন করলে যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবো।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। সোমবার (১৬ জুন) Read more

মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সাইদুল হক সুমন নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই Read more

স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও
স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে। সবশেষ Read more

যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ
যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth চারজন আর্মি কর্মকর্তাকে এক-তারকা জেনারেল পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়ায় পেন্টাগনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন