ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।তাদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে।বরখাস্ত হওয়া অন্য কর্মচারীরা হলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক।গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’র দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সরকারি কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি বাসায় ফেরেন। এরপর দিনও তারা সচিবালয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যায়ক্রমে তাদের গ্রেপ্তার করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়
মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ৩নং গেইটের সামনে চাঁদা না দেওয়ায় অপরাধে ভাংগারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে Read more

সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!
সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপু‌রে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের Read more

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য Read more

স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি
স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এ লক্ষ্যেই Read more

আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!
আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা সরকারি কলেজের সরকারি ওয়েবসাইটে ভুলবশত দিনাজপুর সরকারি কলেজের ছবি ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন