মিরপুরের ‘কালো পিচে’ ব্যাট হাতে খুব বেশি আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ব্যাটে ঝলক দেখিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুটা হয়েছিল বেশ নড়বড়ে। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলটি।ওপেনিংয়ে সাইফ হাসান ও সৌম্য সরকার শুরুটা ভালো করতে পারেননি। দলের ২২ রানের মাথায় ১৬ বলে ৬ রান করে আউট হন সাইফ। এরপর তিনে নেমে তাওহিদ হৃদয় যোগ করেন ১৯ বলে ১২ রান। শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। ২১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।প্রথম ম্যাচে আলো ছড়ানো মাহিদুল ইসলাম অঙ্কনও আজ সুবিধা করতে পারেননি। ৩৫ বলে ১৭ রানে থেমে যান তিনি। এক প্রান্তে সৌম্য কিছুটা স্থিরতা এনে দিলেও ফিফটির দোরগোড়ায় গিয়ে আউট হন। ৮৯ বলে ৪৫ রান করে দলের ১০৩ রানের মাথায় বিদায় নেন ওপেনার।উইকেটের এক প্রান্ত আগলে রেখে খেলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও ইনিংস বড় করতে পারেননি নাসুম আহমেদ (২৬ বলে ১৪) এবং নুরুল হাসান সোহান (২৪ বলে ২৩)।শেষ দিকে ঝড় তোলেন রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩৯ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন তিনি। মিরাজও অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ রান করে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ পুরোপুরি ঘুরপাক খাইয়েছে বাংলাদেশ ব্যাটিংকে। স্পিনার গুডাকেশ মোতি নিয়েছেন ৩ উইকেট। সঙ্গী হয়েছেন আকিল হোসেইন ও আলিক আথানাজে শিকার করেছেন ২টি করে উইকেট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

বাঁশখালীর প্রেমাশিয়া মানেই ওয়াজেদ বাহিনীর রাজত্ব, প্রশাসন নীরব
বাঁশখালীর প্রেমাশিয়া মানেই ওয়াজেদ বাহিনীর রাজত্ব, প্রশাসন নীরব

চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীর খানখানাবাদ পরিণত হয়েছে অপরাধের অভয়ারণ্যে। খানখানাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া গ্রাম; যে গ্রাম একসময় ছিল Read more

ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আরও একটি হামলা চালানোর দাবি করেছে। তারা জানায়, একটি Read more

ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার Read more

বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী
বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী

ঢাকা–রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে গত ৯ অক্টোবর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন