আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা অন্তত ৩৬টি দল ও সংগঠনের জোট জুলাই ঐক্য।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই ঐক্যের পক্ষে নোটিশ দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)।বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ২০০৮ সালে সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে থাকে, যা চূড়ান্ত রূপ লাভ করে ২০১৪ সালে বিনা ভোটে ক্ষমতায় আসার মাধ্যমে। দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট (৩৬ জুলাই)। দীর্ঘ এই অপশাসনে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে জাতীয় পার্টিসহ আরও বেশ কয়েকটি দল। যেটাকে তারা ১৪ দলীয় জোট বলতো।এতে আরও বলা হয়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। কিন্তু পরিবর্তিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা আবার নতুন করে নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও প্রথম সারির জুলাই যোদ্ধা এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করে। ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের অন্যান্য দলকে নিষিদ্ধের দাবি ছিল। তবে ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর এই দাবি আরও জোরাল হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক Read more

নগদে চলছে শিক্ষা সহায়তা উপবৃত্তির নিবন্ধন
নগদে চলছে শিক্ষা সহায়তা উপবৃত্তির নিবন্ধন

বিভিন্ন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে আবারও ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’-এর বৃত্তি ও উপবৃত্তি প্রদান প্রক্রিয়া শুরু Read more

হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪
হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় Read more

‘আমরা আমাদের সন্তানকে পানিভাত খাইয়ে ঘুম পাড়াই’
‘আমরা আমাদের সন্তানকে পানিভাত খাইয়ে ঘুম পাড়াই’

আপনারা আপনাদের সন্তানকে যখন দুধ-ডিম খাওয়ান, আমরা আমাদের সন্তানদের পানিভাত খাইয়ে ঘুমাতে বলি। কখনো মুড়ি খায়, কখনো না খেয়ে থাকে' Read more

বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!
বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।সোমবার (৯ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন