নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফে বোবা ডাকাত (৬০) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি বৈষম্য বিরোধী হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। উল্লেখ, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম ওরফ বোবা ডাকাত। গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফ বোবা ডাকাত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বড় ভাই  ও নাসিক ৩ নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিল। যার কারণে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবে আখ্যা দিয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক সময়ের কন্ঠস্বরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার থানা এলাকার নুরবাগ এলাকা থেকে ৮ টি মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে Read more

ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ
ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু

কুড়িগ্রামের উলিপুরে চারটি গরু, পাঁচটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট Read more

করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস
করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক কাঞ্চন মিয়া হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও এক জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে Read more

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা
ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি যোদ্ধারা। হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন