‘নিরাপত্তা’ ও পারিবারিকসহ একাধিক কারণ উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েনছে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এ সময় তার সিদ্ধান্তে উপস্থিত সংবাদকর্মী ও তার অনুসারীরা বিস্ময় প্রকাশ করেন।মাসুদুজ্জামান বলেন, “পারিবারিক কারণে এবং নিরাপত্তাসহ একাধিক কারণে এই নির্বাচন থেকে সরে যাচ্ছি। সব কথা হয়তো এখানে বলা যাবে না। কিন্তু, আমি বাধ্য হয়েছি। আমি আমার নেতাকর্মী ও আমার শহর বন্দরের বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই আসনে যিনিই নির্বাচন করবেন, তার পক্ষে আমার সমর্থন থাকবে।”এ সময় সংবাদকর্মীরা কারণ জানার জন্য একাধিক প্রশ্ন করলেও তিনি কৌশলী হয়ে উত্তর দেন। তিনি বলেন, “আমি জানি, আমার এ সিদ্ধান্তে নেতাকর্মীরা সবাই কষ্ট পাবে। কিন্তু আমার সিকিউরিটি কনসার্ন হচ্ছে আমার পরিবার। আমার পরিবারের সাথে এই জায়গায় নেগোসিয়েশন করতে পারছি না।” “তবে বিষয়টা এমন না যে, সরকার নিরাপত্তা দিতে পারছে না সে কারণে সরে যাচ্ছি। এখানে ব্যক্তিগত বিষয় আছে, যা বলতে পারছি না; বা দল থেকে এই আসনে অন্য কাউকে মনোনয়ন দিয়ে দিচ্ছে এমনও না। আমি ব্যক্তিগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার Read more

চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত ও প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ Read more

মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান
মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন