চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।বুধবার (০১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্র ওবায়েদ উল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা সামছুল আলমের ছেলে এবং ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।আহতরা হলেন, নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছিন আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদ উল্লাহকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বপরিবারে কক্সবাজারের ঈদগড় এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। নিহতের মা ওমরাহ হজ পালন শেষে বাড়ি ফিরছিলেন।দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে Read more

‘পক্ষে-বিপক্ষে মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য, তবে সহিংসতা-হামলা দুঃখজনক’
‘পক্ষে-বিপক্ষে মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য, তবে সহিংসতা-হামলা দুঃখজনক’

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও Read more

নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর Read more

আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ
আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য Read more

মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম
মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। যেখানে শনিবার ৬০টি মনোনয়ন Read more

নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত
নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মোঃ শুকুর মিয়ার বড় ছেলে মোঃ বুদ্দু মিয়া (৪০) মেরুদণ্ডজনিত গুরুতর সমস্যায় শয্যাশায়ী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন