মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় ‘2M’ টিভি এ খবর জানিয়েছে।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফিতে রাস্তা থেকে কাদা-জলের স্রোত গাড়ি এবং আবর্জনার বাক্স ভাসিয়ে নিয়ে যাচ্ছে।কর্তৃপক্ষ জানায়, ঐতিহাসিক পুরাতন শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।এর ফলে আরও ৩২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবা চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।স্থানীয় মিডিয়া জানায়, আটলান্টিক উপকূলের বন্দরনগরীতে আসা-যাওয়া করার বিভিন্ন পথে রাস্তাঘাটের ক্ষতির কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে।স্থানীয় বাসিন্দা হামজা চাদৌনি এএফপিকে জানান, ‘এটি একটি কালো দিন।’ সন্ধ্যা নাগাদ পানির স্তর কমে যায়।এদিকে, দেশটির আবহাওয়া পরিষেবা আগামীকাল মঙ্গলবারও সারা দেশে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।জলবায়ু পরিবর্তনজনিত সংকটময় বিশ্বে টানা সপ্তম বছর ধরে তীব্র খরার সঙ্গে লড়াই করছে মরক্কো। তবে তীব্র আবহাওয়াজনিত আকস্মিক ঘটনা এবং প্লাবন এর আগেও দেখা গেছে।দেশটির আবহাওয়া অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানায়, ২০২৪ সাল ছিল মরক্কোর রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর, যেখানে গড় বৃষ্টিপাতের ঘাটতি ছিল ‘-২৪.৭’ শতাংশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈশাখী মেলাতে “নবাবের দরবারে কপিলা”
বৈশাখী মেলাতে “নবাবের দরবারে কপিলা”

কপিলার সঙ্গে কুবেরের সম্পর্ক প্রশ্নবিদ্ধ, মার্ক্সবাদী লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কুবের-কপিলার চরিত্র এমনভাবে তুলে ধরেছেন, দোষারোপ দূরের কথা, বরং তা অনিবার্য Read more

গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটের গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) সকাল ৮টার দিকে সিলেট এম Read more

ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে ‘মিথ্যাচার’ করার Read more

ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর সন্তোষ নাথ (৪০) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২০ Read more

আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার
আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা Read more

গাজায় একদিনে প্রাণহানি ৯৮, মোট নিহত ছাড়াল ৬৫ হাজার
গাজায় একদিনে প্রাণহানি ৯৮, মোট নিহত ছাড়াল ৬৫ হাজার

মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন