চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের বৈধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়াল লিখনরত অবস্থায় তাদের আটক করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান লিখছিলেন। এসময় বিএনপি যুবদলের নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। পরে, ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যায়।আটককৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সহ সভাপতি ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের পুত্র মো. আকরাম হোসেন (২৪), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের পুত্র মো. বেলাল উদ্দিন (৫৮)। ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, “অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা
ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে, তিনি এখনও জনসমক্ষে আসেননি। রোববার (২৯ মার্চ) এ Read more

এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবমিলিয়ে এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন Read more

যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের
যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের

প্রতিদিন আমরা এমন কিছু কাজ করি যা আমরা স্বাভাবিক মনে করি। তবে কিছু ছোট্ট অভ্যাস যে শরীরের ক্ষতি করতে পারে, Read more

১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় Read more

পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল
পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল

পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ Read more

জোটার ২০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠাবে লিভারপুল
জোটার ২০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠাবে লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের জনপ্রিয় ফুটবলার দিয়েগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন ফুটবল বিশ্ব। জোটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন