যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এ ছাড়া নদীর মধ্যে নতুন নতুন চর জেগে ওঠায় পণ্যবাহী নৌকা, জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।শুষ্ক মৌসুমে যমুনায় নাব্যতা হ্রাস পাওয়ায় এখন প্রস্থ দুই কিলোমিটার। যা বর্ষায় থাকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার। যমুনার বুক জুড়ে কৃষকরা এখন সরিষা, বোরো ধান, ভুট্টা খেসারি কালাই ও চিনাবাদামসহ বিভিন্ন ফসল চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে।জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে যমুনা নদীতে নেমে আসে বালু। ফলে নদীর মধ্যে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে প্রতিবছর। একারণে বর্ষায় যমুনার পানি ফুলে ফেঁপে উঠে পূর্ব ও পশ্চিম পাড়ে তীব্র নদী ভাঙন দেখা দেয়।অপরদিকে, শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় নৌ-পরিবহনে দুর্ভোগ বেড়ে যায়। প্রতিবছর যমুনার তলদেশ ভরাট হওয়ার কারণে হারাতে বসেছে তার অতীত ঐতিহ্য।একসময় দূরদূরান্ত থেকে নৌ-পথে সিরাজগঞ্জ, বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে ব্যবসায়ীরা আসতো বাণিজ্য করার জন্য। সেই দৃশ্য এখন তেমন চোখে পড়ে না। সেই সঙ্গে তলদেশ ভরাট হওয়ার কারণে বর্ষা মৌসুমের শুরুতেই সহজেই দু’কূল ছেপে বন্যা আসে। ভাঙে আবাদি জমি, ঘর-বাড়ি। নিঃস্ব হয় শত শত পরিবার।তাছাড়া পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করতো, তারা আজ অসহায়। নদীতে নেই আর আগের মত মাছ। জেলেরা পেশা বদল করে চলে যাচ্ছে অন্য পেশায়।যমুনা নদীতে এখন পানি কমে যাওয়ায় নতুন নতুন চর উঠার কারণে চৌহালী থেকে এনায়েতপুর নৌকা ঘাট হয়ে জেলা সদরে যাতায়াতে শ্যালো নৌকায় ১ ঘণ্টার বদলে এখন প্রায় ৩ ঘণ্টা সময় বেশি লাগে।জাহাজ চলাচল একেবারে বন্ধ হয়ে গেলেও শ্যালো নৌকা চলছে প্রায় সাড়ে তিন কিলোমিটার ঘুরে। নৌপথ বন্ধের কারণে এক চর থেকে আরেক চর এখন নৌকার বদলে পায়ে হেঁটে পাড় হওয়া যায় বলে খাষকাউলিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্টার কাজী রুহুল আমিন ও শিক্ষক আব্দুস কদ্দুস জানান।চৌহালী উপজেলার  নৌকা ঘাটের ইজারাদার জাহাঙ্গীর মিয়া জানান, যেভাবে নদীর পানি কমছে, তাতে নৌকা চালানো দুষ্কর হয়ে পড়েছে। এখন ড্রেজিং করে নৌ পথ তৈরি করা না হলে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে করে জেলা সদরের সঙ্গে নৌপথের চৌহালীর যাবতীয় কর্মকা্ল স্থরিব হয়ে পড়বে। দ্রুত ড্রেজিং করে নৌ চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।এ বিষয়ে চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: হাসিবুল ইসলাম জানান, নদীতে নতুন নতুন চর জেগে ওঠায় বর্ষার শুরুতেই পানি ফুলে ফেঁপে উঠে দু-পাড়ে নদী ভাঙন দেখা দেয়। আর শুষ্ক মৌসুমে নৌপথের পণ্য ও যাত্রীবাহী নৌযানগুলোকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। নৌকার মাঝিদের সঙ্গে কথা হয়েছে, এই যমুনা নদীতে ড্রেজিং করে নদী ভাঙনরোধ ও নাব্যতা সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার

প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বিয়ে করা সেই রবিজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে Read more

ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ইরানে সশস্ত্র ডাকাতির দায়ে তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা। বুধবার তাদের মৃত্যুদণ্ড Read more

হান্নান মাসউদের এলাকায় বিএনপি–এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১৫
হান্নান মাসউদের এলাকায় বিএনপি–এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি এলাকা নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে Read more

ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার
ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার

খাবারের সন্ধানে লোহার খাচায় করে চার সন্তানকে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাস্তায় ভিক্ষা করা সেই মায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ। Read more

ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন
ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন

একটি সড়কের অভাবে দুর্ভোগের শেষ ছিল না গ্রামের মানুষের। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজ যেতে পারত না। বর্ষাকালে এক গ্রাম থেকে আরেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন