একটি সড়কের অভাবে দুর্ভোগের শেষ ছিল না গ্রামের মানুষের। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজ যেতে পারত না। বর্ষাকালে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া ছিল রীতিমত দুঃসাধ্য। জলাবদ্ধতার কারণে ঠিকমতো ফসল ঘরে তুলতে পারতেন না কৃষক। এবার সেখানে পাকা সড়ক নির্মাণে শেষ হয়েছে দুর্ভোগের দিন। বদলে গেছে গ্রামের আর্থ-সামাজিক চিত্র।একসময় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার পিনপিনিয়া সড়কটি নিয়ে দুর্ভোগ আর আক্ষেপের শেষ ছিল না এলাকাবাসীর। কৃষক তাঁর কষ্টে অর্জিত ফসল ঘরে তুলতে বেগ পেতে হতো। তবে, এবার শেষ হয়েছে সব দুর্ভোগ আর কষ্ট। সড়কটি পাকা হওয়াতে পাল্টে গেছে বড়বিল, পিনপিনিয়া গ্রামের অন্তত ৫ হাজার মানুষের জীবনযাত্রা। এ কারণে উচ্ছ্বসিত স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়, সীতাকুণ্ড পাহাড় ঘেঁষা প্রত্যন্ত গ্রাম পিনপিনিয়া। এই গ্রামের প্রবেশ পথে পিনপিনিয়া জামে মসজিদের সামনে থেকে সড়কটি শুরু হয়ে শেষ হয়েছে পিনপিনিয়া ছড়ার কূল ঘেঁষে। গ্রামীণ সড়কটির দুই পাশে কয়েকশ বিঘা ফসলী জমি। সবুজ শ্যামলে ভরপুর এই গ্রামের চারপাশে উঁচুনিচু পাহাড়-টিলা বেষ্টিত। যার এক পাশে বহমান ফটিকছড়ি খাল।ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, উন্নয়ন সহায়তা তহবিলের ৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিকস ফ্ল্যাট সলিং দ্বারা সড়কটির উন্নয়নের কাজ করা হয়। পানি নিষ্কাশনে এ সড়কের মাঝে দু’টি কালভার্ট তৈরি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ‘আমাদের গ্রামটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। একসময় ভালো পরিবারের সাথে আত্মীয়তা করতে পারতাম না। ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এ সড়কটি নির্মাণ হওয়াতে গ্রামের চিত্র পাল্টে গেছে। সাথে এখানকার মানুষের জীবনমান বৃদ্ধি পেয়েছে।’কৃষক গনি মিয়া বলেন, ‘এ সড়কটি দিয়ে হাটাচলা করাও দুঃসাধ্য ছিল। রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিতে পারতাম না। এখন সড়কটি পাকা হওয়ায় গ্রাম্য মানুষের খুব উপকার হয়েছে। খুব সহজে চলাফেরা করতে পারি। মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করায় ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তাঁরা।’হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘গ্রামটি দীর্ঘদিন ধরে অবহেলায় নিমজ্জিত ছিল। গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে প্রায় দেড় কিমি সড়কটি নির্মাণ করা হয়েছে। আগামীতেও অবহেলিত মানুষের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত
বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে Read more

ভোটার হলেন তারেক রহমান
ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার পর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) Read more

বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ ৫ অক্টোবর (রোববার), বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবছরের Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে নাটোর Read more

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ
ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতা নুর নাহার খাতুন (৪৭) রাতের অন্ধকারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন