সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের চুমকি আক্তার। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য মো. ইকরামুল হোসেন। তিনি জানান , গত ৭ নভেম্বর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুদানে যান চুমকি।আহত চুমকি আক্তার ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকার আব্দুল হামিদ ও জহুরা বেগমের মেয়ে।আরও জানান, ইব্রাহিম আরাবী নামে তার ২ বছর বয়সী এক ছেলে রয়েছে। বর্তমানে ছেলেটি নানীর বাড়ি থাকে ।জানা যায়, শনিবার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর গ্রেনেডের কয়েকটি স্প্রিন্ট তার ডান হাত এবং ডা পায়ে লেগেছে। পরে তাকে হেলিকপ্টারে ৭০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তি রক্ষা মিশনে আহত সেনা সদস্য চুমকি আক্তারের মা জহুরা বেগম জানান , আমার চার মেয়ের মধ্যে চুমকি সবার ছোট। তার ছেলেকে আমার কাছে রেখে গেছে। আমার স্বামী কৃষি কাজ করে। আমাগো কোন ছেলে নাই।এ ঘটনায় নিহত ৬ বাংলাদেশি সহ আহত ৮ জনের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।নিহতরা হলেন—কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।আহত শান্তিরক্ষীরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ Read more

বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ Read more

কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার
কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে Read more

খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার Read more

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের Read more

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা
নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা

ইতালির জমকালো রেড কার্পেটে নজর কাড়ার পরই নতুন সফরের ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ইঙ্গিতই এবার বাস্তবে রূপ নিল। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন