গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া।পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান ও কয়েকটি মোবাইল ফোনসহ আটক করে পুলিশ। অপরদিকে, একই রাতে একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন
মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোঁড়া ছড়াগুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন। অপর চোখেও ঝাপসা দেখছিলেন Read more

বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম
বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম

বরগুনার বেতাগী উপজেলা ছোট মোকামিয়া কিসমত করুণা এলাকায় বিষখালী নদীর দেড়শ মিটার বেড়িবাঁধ উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষি জমির Read more

নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার Read more

ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি
ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি

গাজায় ইসরায়েল বাহিনী দ্বারা বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে Read more

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ Read more

আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া
আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন