বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারত থেকে আসার পর বেনাপোল চেকপোস্ট কাস্টমসে স্ক্যানিং এর সময় তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন ভারতীয় পাসপোর্টযাত্রী ভারতের পশ্চিবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার হরিদাসপুর রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যর স্ত্রী রিনা বৈদ্য (৩৭) পাসপোর্ট নম্বর-জেডএ-১৩৩২৫০ ও একই জেলার বাগদা থানার কুলিয়া এলাকার মৃত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪) পাসপোর্ট নম্বর- জেড-৭২৪৮৪৩৭।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ব্যবসায়ীক ভিসায় নিয়ে তারা প্রতি লাখ টাকায় ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। তারা আরও জানান, বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার একটি ছেলের কাছে টাকার ব্যাগ হস্তান্তরের কথা ছিল। ছেলেটির পরিচয় তারনা জানে না।এ ঘটনায় আটক ভারতীয় নারীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন।বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমসের স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশির জন্য দিলে সেখানে ১৭ লাখ টাকা পাওয়া যায়। টাকার উৎস ও বাংলাদেশে আনার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ কারণে ডিটেনশন মেমো (ডিএম) মূলে টাকাগুলো জব্দ করা হয়। তবে পরবর্তীতে ফেরত যাওয়ার সময় বৈধ উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারলে আইন অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে বলে তিনি জানান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজারে দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে মুরগির
বাজারে দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে মুরগির

বাজারে দাম বেড়েছে পেঁয়াজের আর আগের তুলনায় কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। শুক্রবার (১৮ এপ্রিল) বাজারগুলোতে এক কেজি দেশি Read more

বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়
বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়

বাবার মৃত্যুর পর অভিভাবহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিড়িতে। তবে মায়ের Read more

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প
কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা Read more

ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন
ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট Read more

জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় Read more

মাদক, সন্ত্রাস আর খুনের ছোবলে উখিয়া, প্রশাসন কি ঘুমিয়ে?
মাদক, সন্ত্রাস আর খুনের ছোবলে উখিয়া, প্রশাসন কি ঘুমিয়ে?

কক্সবাজারের উখিয়া উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। গত কয়েক মাস ধরে একের পর এক সহিংস ঘটনায় হতাহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন