ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তিনি মিরপুরের মাজার রোড থেকে কিনেছিলেন। তবে পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করায় প্রথম দিকে সেটি বাসায় পড়ে ছিল। একপর্যায়ে তিনি মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দেন।আদালতকে আব্দুল হান্নান আরও জানান, পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি করে দেই এবং তাদের আমি নাম চেঞ্জ (মালিকানা পরিবর্তন) করে দেয়ার কথা বলেছিলাম। তারা ২ মাস আগে কল দিয়েছিল, তবে সে সময় আমি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য শোরুমে যেতে পারিনি।এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে এ ঘটনায় এখনও মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান। একপর্যায়ে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি এখনও দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।এই কর্মকর্তা জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। বাকি দু’জন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে। তাদের কাছে এ ধরনের কোনো তথ্য আছে কিনা, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও জানান, ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়েছি। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে আসার পর ইমিগ্রেশনে তার বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার
শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক জালিয়াতি Read more

মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও Read more

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬

ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন।ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন Read more

এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 
পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা Read more

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন
ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে ‘অতি আপ্রাণ প্রচেষ্টা’ করছেন।শুক্রবার পুতিন দূশানবে অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন