বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাথরঘাটা উপজেলার পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন পাথরঘাটা-বরগুনা সড়কে এ অভিযান পরিচালিত হয়।বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক (জি) বিএন-এর নেতৃত্বে নৌবাহিনীর বিভিন্ন পদবীর ১৫ সদস্যের দুটি সেকশন এবং পাথরঘাটা থানার ট্রাফিক পুলিশের ৪ জন সদস্য এই যৌথ চেকপোস্টে অংশ নেন।চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস, ট্রাক, ইজি বাইক ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের ব্যাগ তল্লাশি করা হয়।অভিযানে মোট ৫৫টি মোটরসাইকেল, ৩টি ইজি বাইক, ৪টি ট্রাক, ৬টি মাইক্রোবাস ও ৩টি বাস তল্লাশি করা হয়। এদের মধ্যে আইন লঙ্ঘনের দায়ে ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।মামলাগুলোর বিপরীতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১টি মামলায় ৫ হাজার টাকা, হেলমেট না থাকায় ২টি মামলায় ৬ হাজার টাকা এবং ঝুঁকিপূর্ণ যান চলাচলের দায়ে ৩টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১৮ হাজার ৫০০ টাকা।বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রবাড়ী থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার
যাত্রবাড়ী থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও সাউন্ড গ্রেনেডের একটি বড় অংশ উদ্ধার করেছে Read more

কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ
কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ Read more

ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল
ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামেনি। ঈদযাত্রা ও ফিরতি যাত্রার ১৫ দিনে সারাদেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন Read more

মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের
মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২ টায় এই ঘটনা Read more

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন