সিলেটের ওসমানীনগরে শিপন আহমদ নামের এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।রবিবার(১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউপির চাতলপাড় কেশবপুর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।নিহত শিপন (২৫) উপজেলার দয়ামীর ইউপির রাইকদারা (গাংপাড়) গ্রামের আশরফ আলীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। গত শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে শিপন তার বড় বোনের অনটেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাদিপুর ইউপির চাতলপাড় কেশবখালী নদীর দক্ষিণপাড়ে একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও পিবিআই লাশের সুরতহাল করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পরিবারের সদস্যরা লাশটি শিপনের বলে শনাক্ত করেন। নিহত শিপনের কানের নিচে ও বুকের বামপাশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।পুলিশ ধারণা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শিপনকে ভাড়া করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশাচালক শিপন হত্যার ঘটনায় এখানো কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী (সাবেক) আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ Read more

৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ  ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীসহ ২ জনের মৃত্যু  হয়েছে।সখীপুরে কালমেঘা দক্ষিণপাড়া  ও ঘাটাইলের যুগিয়া টেঙ্গর এলাকায় Read more

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল Read more

ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন