অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস পুলিশ সেখানে সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে ও অভিযান চলমান।এদিকে সিডনি মর্নিং হেরাল্ড জানায়, বন্ডাই এলাকায় একাধিক গুলির শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পত্রিকাটি আরও জানায়, স্থানীয় বাসিন্দারা ক্যাম্পবেল প্যারেড এলাকায় একের পর এক পুলিশ গাড়ি প্রবেশ করতে দেখেছেন ও আশপাশে কিছু মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম ৭নিউজ বলেছে, স্থানীয়রা গুলির শব্দ শুনে সমুদ্রসৈকত থেকে শত শত মানুষকে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখেছেন।তাৎক্ষণিকভাবে নিউ সাউথ ওয়েলস পুলিশ পরে নিশ্চিত করেছে, এই ঘটনায় একাধিক মানুষ নিহত হয়েছেন। তবে ঠিক কতজন মারা গেছেন, সে বিষয়ে এখনো সংখ্যা জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, দুই হামলাকারীকে ‘নিরস্ত্র’ করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকা তল্লাশি করে সম্ভাব্য ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইএডি) খুঁজে দেখা হচ্ছে।পুলিশ আরও জানায়, ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাতের মাত্রা এখনো স্পষ্ট নয়। এই হামলার সঙ্গে বন্ডাই বিচে চলমান কোনো ধর্মীয় অনুষ্ঠানের সম্পর্ক আছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার সময় বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার প্রথম দিনের অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে। ‘চানুকা বাই দ্য সি ২০২৫’ নামে আয়োজিত এই অনুষ্ঠানের একটি ডিজিটাল ফ্লায়ারে দেখা যায়, এটি রোববার বিকেল ৫টা থেকে সমুদ্রসৈকতের শিশুদের খেলার মাঠের কাছে আয়োজন করার কথা ছিল।এক প্রত্যক্ষদর্শী জানান, পাশের ব্রন্টে বিচে অবস্থানকালে তিনি একটানা প্রায় ২০টি গুলির শব্দ শুনতে পান। শুরুতে কেউ তেমন গুরুত্ব না দিলেও পরে টামারামা ও বন্ডাই বিচের আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখে সন্দেহ তৈরি হয়। এরপরই মোবাইল ফোনে একের পর এক বন্ডাইয়ে গুলির খবর আসতে শুরু করে।এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বন্ডাইয়ের পরিস্থিতিকে ‘ভয়াবহ ও মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, তিনি এরই মধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের সঙ্গে কথা বলেছেন।আলবানিজ বলেন, আমরা নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। নিশ্চিত তথ্য পাওয়া গেলে আরও আপডেট দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন।সূত্র: বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে এ Read more

তিন বাহিনীর প্রধানের সঙ্গে চলছে সিইসির বৈঠক
তিন বাহিনীর প্রধানের সঙ্গে চলছে সিইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও Read more

চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর
চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, সমুদ্রের দুয়ার, আন্দোলন-সংগ্রামের সূতিকাগার চট্টগ্রামকে নিয়ে আবারও সরব হলেন এরই এক সন্তান–চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রতিষ্ঠাতা মেয়র Read more

শনাক্ত হলে মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর: প্রেস উইং
শনাক্ত হলে মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর: প্রেস উইং

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় Read more

স্থলভাগের গ্যাস ও তেলের খনির মজুত দ্রুত ফুরিয়ে আসছে, জাতিসংঘের সতর্কবার্তা
স্থলভাগের গ্যাস ও তেলের খনির মজুত দ্রুত ফুরিয়ে আসছে, জাতিসংঘের সতর্কবার্তা

বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুত ফুরিয়ে আসছে বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন