চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চিনিকলে ১০৪ জন মৌসুমি শ্রমিক ও কর্মচারীকে স্থায়ীকরণে কর্তব্যে অবহেলা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগে মিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১০ জন কর্মকর্তাকে গুরুদণ্ড ও লঘুদণ্ড দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন কর্তৃপক্ষ।রোববার (১৪ ডিসেম্বর) দর্শনা কেরু চিনিকলে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছানোর পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।চিনিকল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেরু চিনিকলের শ্রমিকদের মৌসুমি থেকে স্থায়ীকরণ কার্যক্রম বন্ধ ছিল। ২০২৩ সালের মে মাসের প্রথম দিকে দেশের সব চিনিকলের মৌসুমি শ্রমিক ও কর্মচারীদের স্থায়ীকরণের একটি প্রস্তাব বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সদর দপ্তরে পাঠানো হয়, যা অনুমোদিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৩ ও ১৪ মে সারা দেশের চিনিকলগুলোতে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেরু চিনিকলে মোট ১৪০ জন মৌসুমি শ্রমিক ও কর্মচারী পরীক্ষায় অংশ নেন। তবে স্থায়ীকরণে মেধাভিত্তিক নির্বাচন উপেক্ষা, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বঞ্চিত দুই কর্মচারী করপোরেশনে লিখিত অভিযোগ ও মামলা করেন।এ বিষয়ে তৎকালীন চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সচিব চৌধুরী শহিদুল্লাহ কায়ছার ২০২৩ সালের ১৫ মে কেরু চিনিকলের এমডি বরাবর এক জরুরি পত্রে স্থায়ীকরণের সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। দেশের অন্যান্য চিনিকল এই নির্দেশনা মানলেও কেরু চিনিকল কর্তৃপক্ষ পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ১৪০ জনের মধ্যে ১০৪ জনকে উত্তীর্ণ দেখিয়ে স্থায়ীকরণ সম্পন্ন করে।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ২০২৩ সালের ১৭ মে তৎকালীন করপোরেশন চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম (এনডিসি) কেরু চিনিকলের এমডি মোশাররফ হোসেনের কাছে কৈফিয়ত তলব করেন। এরপর চিনি করপোরেশন ও শিল্প মন্ত্রণালয়ের পৃথক দুটি তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করে।তদন্ত শেষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে জানা যায়, তৎকালীন এমডি মো. মোশাররফ হোসেন, সদর দপ্তরের কর্মকর্তা সাইফুল আলম, কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ইউসুফ আলী ও লেবার অফিসার মো. আল আমিনের বিরুদ্ধে করপোরেশন প্রবিধিমালা অনুযায়ী গুরুদণ্ড ও বেতনবৃদ্ধি স্থগিত রাখার শাস্তি প্রদান করা হয়েছে, যা ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এ ছাড়া মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) রাজিবুল হাসান, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার ও পরিবহন প্রকৌশলী আবু সাঈদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে ১৯৮৯ সালের প্রবিধিমালার ৩৮ ধারা অনুযায়ী দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন বৃদ্ধি কার্যকর হবে না।এ বিষয়ে দর্শনা কেরু চিনিকলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান (এফসিএমএ) জানান, এ সংক্রান্ত একটি চিঠি সদর দপ্তর থেকে পাওয়া গেছে। তবে ১০৪ জন কর্মচারীর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক Read more

বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক
বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা সেবনসহ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার স্ত্রীর হাতে খুন হয়েছে Read more

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) Read more

ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ
ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ

আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। সিলেটসহ সারাদেশের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হবে দিবসটি।১৯২১ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন