জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় তারাগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি কার্যকরের অংশ হিসেবে আগের সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন দোকানপাট, দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে লাগানো রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।এ বিষয়ে তারাগঞ্জ উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন
৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মূল ফটকে দাঁড়ালে বোঝার উপায় নেই ভেতরের বাস্তবতা। বাইরে ঝুলছে ৫০ শয্যার হাসপাতালের সাইনবোর্ড, তবে ভেতরে Read more

৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে Read more

ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ
ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ

ধামরাইয়ে রেকর্ড পরিমাণ বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ। স্থানীয় সচেতন মহলের দাবি, যথাযথ কর্তৃপক্ষের নজরদারির চরম অভাব Read more

বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু
বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় আকলিমা বেগম (২৫) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন Read more

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করেছে সরকার। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বুধবার (২৭ আগস্ট) কর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন