ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।আজ রবিবার (১৪ ডিসেম্বর) এক খুদে বার্তায় এই তথ্য জানায় পুলিশ।পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নানকে আটক করে। পরে তারা তাঁকে তাঁদের কাছে হস্তান্তর করে।এর আগে পুলিশ জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানা গেছে।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এরপর থেকেই ঝালকাঠিসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ
শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারেন পেটুলা স্টাফেল এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা Read more

ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার Read more

ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’
ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’

দেখতে গোলাপ ফুলের মতো হলেও নাম তার নন্দিনী। দৃষ্টিনন্দন ‘নন্দিনী’ সুভাষ ছড়াচ্ছে যশোরের ফুলের রাজ্য গদখালীতে। ৪৫ রকমের রঙ-বেরঙের অধিকারী Read more

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া সম্পন্ন
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া সম্পন্ন

যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সম্পন্ন করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন