গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা অবদার মোড় এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।অবরোধ চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কাইফাত মোড়ল ও মাজাহরুল ইসলাম। বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নির্মম ও নৃশংস ঘটনা। অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকল দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।সমাবেশ শেষে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত ম্যাচের আগে সুখবর পেলেন সাইফ-মুস্তাফিজ
ভারত ম্যাচের আগে সুখবর পেলেন সাইফ-মুস্তাফিজ

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ Read more

ফের সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
ফের সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে Read more

গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ
গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।রোববার (২৯ মার্চ) দিবাগত Read more

২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন তারকা দম্পতি
২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন তারকা দম্পতি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারা নতুন পরিচয়ে সামনে এসেছেন গত বছরের নভেম্বরে। নতুন বাবা-মা হিসেবে Read more

পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের

ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনের সঙ্গে Read more

‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের
‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন