কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ দালালীটারী গ্রামে। নিহত যুবকের নাম মিলন মিয়া (২২)। তিনি ওই গ্রামের মকবুল হেসেনের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মা মঞ্জু বেগমের সাথে মিলনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। ঝগড়ার সময় মিলন মা মঞ্জু বেগমের সাথে দুর্ব্যবহার করেন। এ নিয়ে গতকাল রবিবার (২৪ আগস্ট) রাতে বাবা-মাসহ পরিবারের সকলে মিলে মিলনকে শাসন করে মা মঞ্জু বেগমের কাছে ক্ষমা চাওয়ানো হয়। মায়ের কাছে ক্ষমা চাওয়ার পর ছেলে মাকে ভাত খাইয়ে দেন। এক পর্যায়ে সকলের সাথে খাওয়া দাওয়া করে নিজ ঘরে চলে যান মিলন।রাত সাড়ে ১১ টার দিকে মিলনের ফুপু শান্তি বেগম মিলনকে ডাক দেন। কয়েকবার ডাকার পরেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে মিলনের দেহ ঝুলতে দেখেন শান্তি বেগম। তার চিৎকারে ছোটবোন কোহিনূর ও ছোটভাই রুবেল দৌড়ে এসে ফাঁসের রশি কেটে মিলনকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক গত সাড়ে চার মাস আগে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রসুন শিমুলবাড়ী এলাকার সুজন মিয়ার মেয়ে সানজিদার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের লোকজনের সাথে অভিমান করে ওই যুবক আত্মহত্যা করেছে। পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট Read more

অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার
অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়ে প্রচারিত মিথ্যা তথ্য নিয়ে করা মানহানি মামলার শুনানি অবশেষে Read more

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা Read more

ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস Read more

আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ Read more

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং  'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন