ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলে চুয়াডাঙ্গা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এতে অংশ নেন। প্রতিবাদী স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন ‘জুলাই যোদ্ধা’ এবং ন্যায় ও নীতির পক্ষের একজন সম্মুখ সারির কর্মী। তাঁকে লক্ষ্য করে হামলা করা মানে জনগণের অভ্যুত্থান ও গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা।এসময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, একটি মহল এই ঘটনাকে কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে। নেতাকর্মীরা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, যারা দোষী, তাদের দ্রুত গ্রেফতার করা হোক এবং সঠিক বিচার নিশ্চিত করা হোক।” একইসাথে, তারা শরিফ ওসমান হাদির আশু আরোগ্য কামনা করে দোয়াও প্রার্থনা করেন। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জাসাস নেতা সেলিম সহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব
নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন ৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ Read more

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ

মেহেরপুরের গাংনীর রাইপুর ইউপি কমপ্লেক্স ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) দুপুরে মহিলা ইউপি Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

ইইউ দেশগুলোর পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ইইউ দেশগুলোর পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার Read more

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের
ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশি ভারত ও পকিস্তানের সম্প্রতি দেখা হয়েছিল এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে। সে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন