রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত নতুন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।ওসমান হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ বোর্ড গঠন করা হয়।ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে গঠিত এই বোর্ডে আরও রয়েছেন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ আজিজ, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আলীউজ্জামান এবং থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জুলফিকার হায়দার।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, ‘ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আপাতত নতুন অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ওষুধ এবং আনুষঙ্গিক চিকিৎসা চলবে।’এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ
সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর মৃত্যু হয়েছে। বুধবার (০২ Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?
বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?

প্রথম ওয়ানডেতে পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে ২৫০ রান তোলার আগেই ধামে শ্রীলঙ্কার ইনিংস। কলম্বোর ব্যাটিং সহায়ক উইকেটে বলা চলে টাইগারদের Read more

ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার

প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক শিল্পীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। Read more

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন