বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওসমান হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। পাশাপাশি এ হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন এই নেতা। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।একটি দল উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে অভিযোগ করে তিনি বলেন, দুপুর ২টায় হাদী গুলিবিদ্ধ হলেন, তার আধাঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোষ্ট দেওয়া শুরু করে। আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত।দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় তিনি শান্ত ছিলেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, হাসপাতালে যারা এগুলো করেছে, তারা হাদির সমর্থক নয়। তারা অন্য একটি দলের। আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো। তারা চেয়েছিল, হাদীর চিকিৎসা যাতে ব্যাহত হয় এবং সে মারা যাক।তিনি বলেন, একটি দলের ষড়যন্ত্র আমরা ৭১, ৮৬-সহ অনেক দেখেছি। এদের মূল শক্তিই ষড়যন্ত্র। এরা স্থির রাষ্ট্র সহ্য করতে পারে না। তাই রাষ্ট্রকে সবসময়ই অস্থিতিশীল রাখতে চায়।বিএনপির এই নেতা বলেন, সাতাত্তর সাল থেকে নির্বাচন করে আসছি। কারও সাথে মারামারি হয়নি। একসাথে প্রার্থীরা কোলাকুলি করেছি, খেয়েছি। মারামারি করে আওয়ামী লীগ। আর নির্বাচনসহ রাষ্ট্রকে অস্থির করে সেই বিতর্কিত রাজনৈতিক দল। আমরা চাই, হাদির ওপর হামলাকারী গ্রেপ্তার হোক এবং বিশেষ দলের মুখোশ উন্মোচিত হোক।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক
শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মিথ্যা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে Read more

হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার
হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার

'আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এই কাঠামোর বিরুদ্ধে লড়াই সবার এবং এ ব্যাপারে আন্তর্জাতিক Read more

ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস দেখা দিয়েছে। বিগত ১০ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ Read more

ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী
ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পাচারের শিকার এক বাংলাদেশি নারী ১০ মাস পর নিজ দেশে ফিরেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক
বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক

বগুড়ার শেরপুরের বিনোদপুর ও শ্যাওলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ জুন) জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) ও ইউপি সদস্য Read more

কুমিল্লায় কোরবানির হাটে ১,৫০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা
কুমিল্লায় কোরবানির হাটে ১,৫০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা

ঈদুল আজহা সামনে রেখে কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে জেলার হাটগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন