কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা কমে। তবে সময়মতো সঠিক পদক্ষেপ নিতে পারলে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। নিচে গুলিবিদ্ধ পরিস্থিতিতে প্রথম ৩০ মিনিট বা হাসপাতালে পৌঁছার পূর্বমুহূর্ত পর্যন্ত কী করা উচিত, কোন ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা লাগে—সবই ধাপে ধাপে তুলে ধরা হলো।প্রথমেই যা করবেন:যদি আপনি বা আশেপাশের কেউ গুলিবিদ্ধ হন, তবে প্রাথমিকভাবে তিনটি কাজ খুব জরুরি—১। নিরাপদ স্থানে যানআহত ব্যক্তি হাঁটতে বা দৌড়াতে পারলে নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করুন।২। অস্ত্র নিরাপদ করুনদুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হলে নিশ্চিত করুন অস্ত্র আর কারও ক্ষতি করতে না পারে।৩। ৯৯৯-এ ফোন করুননিরাপদে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন দিন এবং অপারেটরের নির্দেশনা অনুসরণ করুন। দ্রুত হাসপাতালে পৌঁছানোই জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায়।রক্তপাত বন্ধ করা:গুলিবিদ্ধ ব্যক্তিকে বাঁচাতে প্রথম কাজ হলো রক্তপাত থামানো। এজন্য রক্ত বের হচ্ছে এমন স্থানে শক্ত চাপ দিতে হবে। রক্তপাত বেশি হলে হাঁটু দিয়ে চেপে ধরার মতো জোরালো চাপও প্রয়োজন হতে পারে।ড্রেসিং ব্যবহার করুন:ক্ষতস্থানে পরিষ্কার কাপড়, গজ, তোয়ালে বা যেকোনো কাপড় চেপে ধরুন। এতে রক্ত জমাট বাঁধতে সুবিধা হবে।টুর্নিকেট (সতর্কভাবে):পেশাদার টুর্নিকেট থাকলে ব্যবহার করা যেতে পারে, তবে ভুলভাবে লাগালে বিপদ বাড়তে পারে। টুর্নিকেট না থাকলে চাপ দেওয়ার ওপরই জোর দিন।মনে রাখবেন:আহত ব্যক্তিকে কখনোই পানি, খাবার বা পানীয় দেবেন না। শকে গেলে বমি হতে পারে এবং খাবার-তরল শ্বাসনালিতে ঢুকে যেতে পারে।পা বা মাথা উঁচু করবেন না:অনেকেই আহত ব্যক্তির পা উঁচু করে দেন, এটি ভুল। এতে বুক বা পেটের গুরুতর রক্তপাত বেড়ে যেতে পারে এবং শ্বাসকষ্টও তৈরি হতে পারে।ব্যক্তি সচেতন থাকলে তিনি যেভাবে আরাম পান সেভাবে বসতে বা শুতে দিন। অচেতন হলে রিকভারি পজিশন-এ (কাত হয়ে, এক পা ভাঁজ করে) রাখুন।শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে করণীয়১। বুকে গুলি লাগলে হৃদপিণ্ড, ফুসফুস ও প্রধান ধমনী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।অনেক ক্ষেত্রে সাকিং চেস্ট উন্ড হয়, এই ক্ষত দিয়ে বাতাস ঢুকে ফুসফুস বসে যেতে পারে।এই অবস্থায় ক্ষতটি প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে সিল করে দিন যাতে বাতাস ঢুকতে না পারে। শ্বাসকষ্ট বাড়লে সিলটি খুলে দিন।২। পেটে গুলি লাগলে তীব্র রক্তপাত,অঙ্গ ক্ষতি এবং অন্ত্র বা পাকস্থলীর ফুটো হয়ে সংক্রমণ হতে পারে। তাই ক্ষতস্থানে শক্ত চাপ দিন। যদি পেট দ্রুত ফুলে যায়, তবে ক্ষত ছোট মনে করে ভুলবেন না। সাধারণত এই ক্ষেত্রে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হয়।৩। হাত-পায়ে গুলি লাগলে রক্তনালী কেটে যাওয়া, স্নায়ু ক্ষতি এবং হাড় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে আহত অঙ্গ নাড়ানো উচিত নয়। শুধু রক্তপাত থামানোর ওপর জোর দিন।৪। ঘাড়ে বা মেরুদণ্ডে গুলি লাগলে পক্ষাঘাত পর্যন্ত হতে পারে।তাই রোগীকে কখনোই নড়াবেন না। এতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘাড়ের সামনে গুলি লাগলে রক্তপাত বন্ধে চাপ দিন।গুলি লাগলে কেন ক্ষতি ভয়াবহ হয়?বুলেট শুধু একটি ফুটোর মতো ক্ষত তৈরি করে না, শরীরের ভেতরে লাফিয়ে, ঘুরে আরও অনেক স্থানে আঘাত করতে পারে।ক্ষতি নির্ভর করে, গুলির অবস্থান, বুলেটের আকার এবং বুলেটের গতির ওপর।চিকিৎসা ও সুস্থ হতে কত সময় লাগে?সহজ গুলিবিদ্ধ ক্ষত (যেখানে অঙ্গ বা অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি) ১০ দিনের মধ্যেও সেরে উঠতে পারে। কিন্তু জটিল আঘাতে সময় অনেক বেশি লাগে। অন্যদিকে মানসিক ধাক্কা ভয়, দুঃস্বপ্ন, খিদে না পাওয়া, অস্থিরতা—দীর্ঘদিন থাকতে পারে। এসব হলে চিকিৎসকের পরামর্শ নিন।আলোচ্য বিষয়গুলো প্রাথমিক করণীয় হিসেবে বলা হয়েছে। মূল চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।সূত্র : ভেরি ওয়েল হেলথএফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯

কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গেছে। এ সময় Read more

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ
খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারের সামনে Read more

বেপরোয়া বাইক চালিয়ে প্রাণ গেল দুই যুবকের, আহত ১
বেপরোয়া বাইক চালিয়ে প্রাণ গেল দুই যুবকের, আহত ১

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন ফরিদপুর Read more

তালতীতে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি
তালতীতে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য মিয়া. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল Read more

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন