ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারের সামনে ‘সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসকন নিয়মিতভাবে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সামাজিক বিভেদ তৈরি করছে। তারা বলেন, একটি ধর্মীয় সংগঠনের নামে এমন উসকানিমূলক কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘ইসকন দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি দিয়ে যাচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই সংগঠনের কর্মকাণ্ড তদন্ত করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক।’আরেক শিক্ষার্থী মুহাম্মদ ফাহিম হক অভি বলেন, ‘বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। কেউ যদি ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ইসকন এই সীমা অতিক্রম করেছে।’বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, ইসকনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।এ বিক্ষোভ মিছিলে আব্দুল্লাহ হিল কাফি, শেখ সাফায়েত সামির, মুহাম্মদ ফাহিম হক অভি, এস এম রাইয়ান নির্জন, আল জুরাইজ আকন্দ, রাফসান, মো. রায়হান আহমদ গালিব, মো. মোহাইমিনুল ইসলাম সামিসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং পুলিশ। সাধারণ মানুষের Read more

রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত
রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত

২০১৮ সালের কোটা সংস্কার দাবির আন্দোলনের বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবন Read more

গাজীপুরে বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা
গাজীপুরে বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শনিবার (১২ এপ্রিল) বিকেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উৎপাদন কারখানায় একদল Read more

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে এখন ব্যাকফুটে আছে বাংলাদেশ। সেই হারের বৃত্ত ভাঙার লক্ষ্যে Read more

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন