রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা এলাকার মো: বক্কারের ছেলে আরিফ ওরফে কাজল (২২) এবং পাংশা পৌরসভার পালপাড়া এলাকার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাংশা পৌরসভার পালপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে শাওন (২১)। তবে পালপাড়ার জয়পদেবের ছেলে দীপ (২১) অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু পাংশা থেকে রাজবাড়ী এবং রাজবাড়ী থেকে পাংশা পর্যন্ত রেসিং করছিলেন। শেষবার তারা কালুখালীর দিক থেকে পাংশা আসার পথে বাংলাদেশ হাট নামক এলাকায় আসলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এসময় তারা সড়কে ছিটকে পড়লে অজ্ঞাত গাড়ির নিচে তিনজন চাপা পড়ে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পাংশা হাইওয়ে থানার ওসি মো: হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় অজ্ঞাত দ্রুত গতির গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’
মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’

গাড়িতে চড়ে মধ্যরাতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন পদধারী কয়েকজন যুবদল নেতা। সেই আনন্দ ভ্রমণে মদ্যপান করে হৈ-হুল্লোড়ও করতে থাকেন তারা। তাদের Read more

পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ
পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ

পঞ্চগড়ের দেবীগঞ্জে শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর ভাঙ্গার পাড় আদর্শ গ্রামে আশ্রয়ন প্রকল্পের খাস পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ Read more

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ, চট্টগ্রামের বিতর্কিত সেই ওসিকে বদলি
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ, চট্টগ্রামের বিতর্কিত সেই ওসিকে বদলি

দেশের প্রথম সারির নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের জের ধরে চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে বদলি Read more

মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি
মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি

বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, প্রবাসী মুজিবনগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন