ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগপুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাজ্জাত আলী গণমাধ্যমকে এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদির ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।তিনি বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য।শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তাকে উদ্ধার করে আড়াইটার দিকে ঢামেকে নিয়ে আসা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল

ফিলিস্তিনের মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী Read more

জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ
জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে দুটি Read more

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা
ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন