মাদারীপুরের কালকিনিতে শেষ রাতে হামলা চালিয়ে  ঘরের জানালা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইউনুস সরদার নামের এক ব্যক্তির হাত কর্তন করেছে  দুর্বৃত্তরা। আর পিটিয়ে আহত করা হয় তার স্ত্রীকেও। স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুস সরদারকে (৪৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডিমচর গ্রামের মফেজ সরদারের ছেলে।পুলিশ, ভুক্তভোগীর পরিবার  ও স্থানীয়রা জানায়, স্থানীয় মৎস পেশাসহ গ্রাম্য দলাদলী ও রাজনীতির সাথে জড়িত আনেক আগে থেকেই ইউনুস সরদার। সেই সূত্রে তার সাথে অনেকের রয়েছে সত্রুতাও।আজ শুক্রবার ( ৪ এপ্রিল) ভোররাতে একদল দুর্বৃত্ত ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িঘর তছনছ করে তারা। কুপিয়ে জখম করা হয় ইউনুসকে। বিচ্ছিন্ন করা হয় ডান হাতের নিচের অংশ। বাঁধা দিলে তার স্ত্রীকে পিটিয়ে আহত  করা হয়। তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশ্ববর্তী বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে।আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ‘ইউনুস আমার বংশের ছেলে। পাশাপাশি আমাদের বাড়ি। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে তবে রাতের বেলায় ঘটনা হওয়ায় বিষয়টি এখনো পরিষ্কার বলা যাচ্ছে না।’কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ‘কে বা কারা এই হামলা চালিয়ে এখনো জানা যায়নি। এলাকার আধিপত্য নাকি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা, তা তদন্তের পরে বলা যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার Read more

সোহাগ হত্যাসহ সাম্প্রতিক খুনের প্রতিবাদে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ
সোহাগ হত্যাসহ সাম্প্রতিক খুনের প্রতিবাদে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১২ জুলাই) Read more

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, “সংবিধান হবে গণ মানুষের, যেখানে জনতার মৌলিক অধিকার Read more

ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। শিক্ষকরা ঘোষণা Read more

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন