বাংলাদেশসহ ৪টি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই।  আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ঘোষণায় বলা হয়-কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এ সব দেশে বর্তমানে এমন এক মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কার্যকর কোনো চিকিৎসা নেই। এ সব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।স্বাস্থ্য কর্মকর্তারা জানান, চিকুনগুনিয়ার কোনো চিকিৎসা না থাকলেও রোগটি টিকাপ্রতিরোধযোগ্য। যেসব এলাকায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা রয়েছে, সেখানে ভ্রমণকারীদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিকুনগুনিয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা। এছাড়া মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা র‌্যাশও দেখা দিতে পারে। আক্রান্ত মশার কামড়ের সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ মানুষ এক সপ্তাহের মধ্যে সেরে ওঠে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে মাঠ থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার Read more

লিভারপুল থেকে আল হিলালে নুনেজ
লিভারপুল থেকে আল হিলালে নুনেজ

অবশেষে গুঞ্জনই সত্য হলো। ইংলিশ ক্লাব লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেন ডারউইন নুনেজ।জানা গেছে, Read more

বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক Read more

পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের Read more

বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর

অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানিকাজে সংশ্লিষ্ট শুল্ককর এখন থেকে অনলাইনে ‘এ-চালান’ এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন