আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়।  ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ ‘আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।’তার সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায়। ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন তারা।গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। সেদিন ওসমান হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি
‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার Read more

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার Read more

পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত
পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর ইউপির ৫ নং ওয়ার্ডের কালানাল এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ মইনুল Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত

নরসিংদীতে কোচিং শেষে রেললাইন পার হয়ে বাড়ি আসার সময় সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্রী Read more

ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!
ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!

নেপালে কেপি শর্মা অলির সরকার পতনের পর দেশটির গেমারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ডিসকর্ডে’ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা Read more

শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

শেষ ওভারে ৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দায়িত্ব নেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন