নরসিংদীতে কোচিং শেষে রেললাইন পার হয়ে বাড়ি আসার সময় সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রবিবার( ২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে ও শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। রেললাইনের পাশেই নিহতের বাড়ি।বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেট পড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এসময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যায় সে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই জহিরুল ইসলাম।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিতে ৪ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিতে ৪ জনের প্রাণহানি

দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টিতে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩০০ জনেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ সতর্ক Read more

চিকিৎসা সেবায় ধস: দেওয়ানগঞ্জ হাসপাতালে ২৩ চিকিৎসকের পদ শূন্য
চিকিৎসা সেবায় ধস: দেওয়ানগঞ্জ হাসপাতালে ২৩ চিকিৎসকের পদ শূন্য

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ চিকিৎসকের কাজের বোঝা চেপেছে ৬ জন চিকিৎসকের ওপর। এতে চরম বিপাকে সেবা নিতে Read more

পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব
পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান Read more

আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ
আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি। এইটুকুতে আমার Read more

শেখ হাসিনার ফাঁসির দাবিতে লোহাগড়ার নলদীতে বিএনপির বিক্ষোভ
শেখ হাসিনার ফাঁসির দাবিতে লোহাগড়ার নলদীতে বিএনপির বিক্ষোভ

গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন