চণ্ডীদাস আর রজকিনীর অমর প্রেমকাহিনীর কথা আমরা অনেকেই জানি। প্রেমিক-প্রেমিকার পবিত্র মনের ভালোবাসার বন্ধন যে কেমন হতে পারে তা এরা শিখিয়ে গেছেন। চণ্ডীদাস আর রজকিনীর প্রেম শুরু হয়েছিল ৭০০- ৮০০ বছর আগে। তাদের এই প্রেম কাহিনী নিয়ে সৃষ্টি হয়েছে কত রকম গান, যাত্রাপালা, নাটক ইত্যাদি।মাগুরা সদর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে যশোর-মাগুরা মহাসড়ক থেকে ভিতরে ২ কি.মি দূরে শালিখা উপজেলার ধোপাখালী গ্রাম। চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী গ্রামটা পাখ-পাখালির ডাকে ছায়া সুনিবিড় সত্যিকারের বাংলার গ্রাম।এলাকাবাসী জানান, প্রায় ৭০০-৮০০ বছর আগে মাগুরার শালিখার শতখালি ইউনিয়নের খোপাখালি পাড়ায় এই ঘটনা ঘটে। চণ্ডীদাসের বাবা ছিলেন এলাকার একজন ছোটখাটো ব্রাহ্মণ জমিদার আর রজকিনী ছিলেন ধোপার মেয়ে। অপরূপা রজকিনীকে দেখে চণ্ডীদাস জাতপাত ভুলে তার প্রেমে পড়ে যান। তাদের দুজনের বাড়ির মাঝখান দিয়ে বয়ে গেছে নদী। রজকিনী ওপারের ঘাটে কাপড় ধুতে আসলে চণ্ডীদাস মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারে বসে তাকে দেখত। এভাবে চলতে থাকে ১২ বছর।১২ বছর পর একদিন রজকিনী চণ্ডীদাসকে জিজ্ঞেস করেন, ‘কিগো ঠাকুর, বরশিতে মাছ কি ধরে? উত্তরে চন্ডিদাস বলেন’ এইমাত্র বড়শিতে টিপ দিলো মাছ।’ আর তখনই শুরু হয় তাদের কথোপকথন। চলতে থাকে তাদের প্রেম।কিন্তু তৎকালীন হিন্দু সমাজ তাদের এই প্রেম মেনে নেয় না। নানা অপবাদে জর্জরিত হয়ে প্রেমিক-প্রেমিকা একদিন সব ছেড়ে পালিয়ে যান ভারতের বাকুরা ছাতনা গ্রামে। সেখানেও সুখ না মিললে তারা বৃন্দাবনে চলে যান, তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্ডীদাস ও রজকিনীর সেই স্মৃতি বিজড়িত ঘাট এখনও আছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন জায়গাটি দেখতে। তাই এলাকাবাসী ও দর্শনার্থীদের দাবি, চন্ডীদাস ও রজকিনীর অমর প্রেমের স্মৃতির জায়গায় একটি পাকা ঘাট করা গেলে স্মৃতি ধরে রাখা সহজ হতো। এখানে বিনোদনের জন্য দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসতো। চন্ডিদাস ও রজকিনীর এসব স্মৃতি রক্ষার্থে পাকা ঘাট তৈরির দাবি জানান স্থানীয় ও দর্শনাথীরা।এ বিষয়ে মাগুরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘চন্ডীদাস ও রজকীনীর অমর প্রেম কাহিনী ইতিহাস মাগুরায়। শতখালি ইউনিয়ন এলাকা মানুষের যে দাবি রয়েছে স্মৃতি রক্ষার্থে সেগুলোর জন্য দরখাস্ত দিলে তা গুরুত্ব সহকারে দেখা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার Read more

কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ
কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রবিবার (২৬ মে) রাত Read more

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ
তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ

তরুণ জনগোষ্ঠী নিয়ে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করেছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বুধবার (২৮ মে) ছাত্রদল, Read more

ইউনেস্কোর মর্যাদাপূর্ণ পুরস্কার পেল বাংলাদেশের ভাসমান স্কুল
ইউনেস্কোর মর্যাদাপূর্ণ পুরস্কার পেল বাংলাদেশের ভাসমান স্কুল

বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ানের সৌরচালিত ভাসমান স্কুল উদ্যোগ ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ পেয়েছে। শিক্ষায় নতুন উদ্ভাবন ও জীবনব্যাপী Read more

সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক
সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে Read more

নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি
নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন