বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে এক বিশেষ গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) বিকেলে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রবিউল আউয়াল লাভলু।গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত বই বিতরণ করা হয়। এতে তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল লাভলু বলেন, দেশ আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থার উত্তরণে প্রয়োজন রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই কাঠামোর রূপরেখা, যা বাস্তবায়ন করতে পারলেই দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।তিনি আরও বলেন, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। জনগণ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাবেক জিএস ইকবাল কবির রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, এলিম মাহমুদ, আজিজুর রহমান, ওলামা দলের সভাপতি আবু বকর ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় আলোচিত আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা Read more

রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের
রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের

গরুর গাড়ি বা ধান বহনের জন্য ট্রলি চলাচলের রাস্তা নেই। তাই বাধ্য হয়ে দুইশো বিঘা জমির ধান মাথায় করে ঘরে Read more

করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট
করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করতেই মাস্কের বাজারে শুরু হয়েছে কৃত্রিম সংকট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, Read more

ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২
ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২

ভোলার লালমোহনে বসতবাড়িতে রহস্যজনকভাবে আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই বসতরঘর থেকে অচেতন অবস্থায় Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৮
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই Read more

মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে: ইমরান খান
মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে: ইমরান খান

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন