চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত ভোটার হননি। ভোটার হয়ে প্রার্থী হতে গেলে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে হবে। ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান। তারা জানান, দেশে ফিরেই ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করবেন। এরপর ভোটার হয়ে উনি প্রার্থী হতে পারবেন।বৃহস্পতিবার ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীরা ২৯ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন তপশিল ঘোষণার করলেও ভোটার হতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটারযোগ্য ভোটাররা ভোটার হতে পারবেন। এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। ইসির যে কোনো সময় সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কমিশন চাইলে উনি যে কোনো সময় ভোটার হতে পারেন।   ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারায় স্পষ্ট বলা আছে, ‘কমিশন যে কোন সময় কোন ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে।’ ১৭ ধারা আরো বলা আছে, ‘কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশের কোন আদালতে প্রশ্ন করা যাবে না।’ লন্ডন সূূত্রে জানা গেছে, যেহেতু নির্বাচনের তপশিল ঘোষণা হয়ে গেছে সেহেতু তারেক রহমান যে কোনো সময়ে দেশে ফিরবেন। ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন। মহান বিজয় দিবসে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন উনার আস্থাভাজন একাধিক ব্যক্তি। সেইভাবে তারেক রহমানের সফরসঙ্গীরাও প্রস্তুতি নিচ্ছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা
‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে ১৩ বছরের অজ্ঞাত এক কিশোর। এ সময় পা পিছলে হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে Read more

তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল
তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী Read more

১৫ দিনেও বিচার মেলেনি, বিচারহীনতায় হতাশ ছাত্রের পরিবার
১৫ দিনেও বিচার মেলেনি, বিচারহীনতায় হতাশ ছাত্রের পরিবার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র একরামুল হোসেনকে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে মারধরের ১৫ দিন পেরিয়ে গেলেও মেলেনি Read more

বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াতে Read more

জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর এই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত রোডম্যাপ Read more

এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম

দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন