‎চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে ১৩ বছরের অজ্ঞাত এক কিশোর। এ সময় পা পিছলে হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।সোমবার (১৬ জুন) সকালে দশটার দিকে পৌর সদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসে ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম আহত কিশোরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার পরিচয় জানা যায়নি।‎প্রত্যক্ষদর্শী ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আহমদ হোসেন জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়ে যাওয়ার সময় ওই কিশোর ছিটকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় তার ডান পা কাটা পড়ে।‎রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির এসআই আশরাফ সিদ্দিকী বলেন, চলন্ত ট্রেন থেকে পড়ে ওই কিশোরের ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে। ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।এনএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচজনকে বাঁচিয়ে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার লেখক বেক সে-হি
পাঁচজনকে বাঁচিয়ে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার লেখক বেক সে-হি

বিষণ্নতার সঙ্গে নিজের লড়াইকে নিয়ে লেখা আত্মকথামূলক গ্রন্থ ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই ওয়ান্ট টু ইট টটবক্কি’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে Read more

নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন বিজয় নামের এক যুবক। সেই হত্যা Read more

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ
গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও টেস্ট বাণিজ্য, দুর্নীতি এবং অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন Read more

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে আজ রোববার (২১ ডিসেম্বর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে Read more

ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন