জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।এদিকে, তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরাইলের অভিযান বাড়ানোর সিদ্ধান্তে ‘হতাশ’ রাশিয়া
গাজায় ইসরাইলের অভিযান বাড়ানোর সিদ্ধান্তে ‘হতাশ’ রাশিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার (২১ মে) Read more

দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো Read more

সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক

বাইসাইকেলে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর রাতে পুকুরে ফেলে দেয় সৎ বাবা। এ সময় এক পথচারী শিশুটির চিৎকার শুনে পুকুর Read more

ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি
ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি

কিছুদিন ধরে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। Read more

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন