ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার (২১ মে) মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন।তিনি বলেন, গাজায় রকেট ও বোমা হামলার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেসামরিক প্রাণহানিও বেড়েছে।বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।মারিয়া জাখারোভা বলেন, গত তিন দিনে গাজার বিভিন্ন অংশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জন্য নির্ধারিত স্থান ও সামাজিক অবকাঠামোতে চালানো হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। ইসরাইলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমরা হতাশ, যা অনিবার্যভাবে নিরীহ মানুষের প্রাণহানি ও নতুন ধ্বংসযজ্ঞ ডেকে আনছে।তিনি বলেন, গাজা পরিস্থিতির স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথে সম্ভব।মারিয়া জাখারোভা বলেন, এর জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং গাজা উপত্যকার জনগণের জন্য মানবিক সহায়তা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি, ফিলিস্তিন সমস্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি ভিত্তিতে একটি ন্যায্য ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রক্রিয়া শুরুর পরিবেশ তৈরি করতে হবে।তিনি জানান, এই লক্ষ্যে পৌঁছাতে রাশিয়া তার অংশীদার এবং আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৩,৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল আবার গাজায় হামলা শুরু করে, এরপর থেকে নতুন করে ৩,৪২৭ জন নিহত এবং ৯,৬৪৭ জন আহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. Read more

প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে
প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর Read more

নীলফামারীর নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ
নীলফামারীর নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নীলফামারীর সন্তান মোস্তাকুর রহমান জাহিদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে Read more

পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’

ইপিএ চুক্তি নিয়ে দর কষাকষি করছে জাপান, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই বাংলাদেশ থেকে শুল্ক সুবিধা চায় দেশটি; দেশে খুনের ঘটনায় Read more

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন