বাইসাইকেলে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর রাতে পুকুরে ফেলে দেয় সৎ বাবা। এ সময় এক পথচারী শিশুটির চিৎকার শুনে পুকুর থেকে দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপার গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু তাসিন ইসলাম (৬) লালমনিরহাট সদর উপজেলার শখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। গ্রেপ্তার মুরাদ হোসেন (৪৫) একই উপজেলার সাপ্টানা গ্রামের আকবর আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় এক পথচারী ঘটনাটি টের পেয়ে দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে রাত ১০টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ এসে শিশুটিকে থানায় নিয়ে যায়।এদিকে, পালিয়ে যাওয়ার সময় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় স্থানীয়রা মুরাদকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সারাদিন তাসিনকে বাইসাইকেলে ঘুরিয়ে বেড়ানোর পর রাত সাড়ে ৮টার দিকে ছড়ারপার এলাকার একটি পুকুরে ফেলে দেন মুরাদ হোসেন। এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যান তিনি। এ সময় পথচারী আজিপুর রহমান শিশুটির চিৎকার শুনে পুকুরপাড়ে ছুটে যান। শিশুটি তখন পানিতে ডুবে যাচ্ছিল। আজিপুর দ্রুত পানিতে নেমে তাসিনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।স্থানীয় রাজ্জাক, স্বপন চন্দ্র ও সাকু মিয়াসহ অনেকেই জানান, যদি পথচারী আজিপুর ইসলাম সাথে সাথে না দেখতেন, শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। বাবা হয়ে এরকম নিষ্ঠুর কাজ যে করতে পারে, তার কঠিন শাস্তি হওয়া উচিত।পথচারী আজিপুর রহমান বলেন, ‘আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি, এক ব্যক্তি শিশুটিকে পুকুরে ফেলে দিয়ে সাইকেল চালিয়ে দ্রুত চলে যাচ্ছেন। শিশুটি তখন ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছিল। আমি আর দেরি না করে পানিতে নেমে তাকে উদ্ধার করি।’ এই নিষ্পাপ শিশুটি কি এমন দোষ, তাকে পানিতে ফেলে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি ওই পাষণ্ড বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।শিশুটির বড় ভাই বিপ্লব মিয়া (২২) জানান, তাদের বাবা মারা যাওয়ার পর ছোট ভাইকে নিয়ে মা ববিতা বেগম নানার বাড়িতে থাকতেন। প্রায় ৭ মাস আগে মায়ের সঙ্গে মুরাদ হোসেনের বিয়ে হয়। এরপর থেকেই তাসিন মায়ের সঙ্গে সৎ বাবার ঘরে থাকত। “আমার ছোট ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করায় শনিবার রাতে ফুলবাড়ী থানায় মামলা করেছি।”শিশু তাসিনের মা ববিতা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, “আমার স্বামী হতে আমি এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানাচ্ছি।”ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এসআই আব্দুর রহিম জানান, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুরাদের স্ত্রী ববিতা বেগম তার ছেলে তাসিনকে নিয়ে সংসার করলেও মুরাদ তাকে মেনে নিতে পারছিলেন না। শিশুটিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকেই তিনি পুকুরে ফেলে হত্যার চেষ্টা করেছেন। এ ব্যাপারে থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী Read more

আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। তবে Read more

ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম
ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল দেশের সবচেয়ে Read more

জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। এ বছর ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। ধান কাটতে ব্যস্ত Read more

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষাণী Read more

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে: জোনায়েদ সাকি
বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে: জোনায়েদ সাকি

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারাও সংগঠিত হয়ে বাংলাদেশে কীভাবে চলবে, ঠিক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন