নির্বাচনের পরদিনই  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ সভায় নতুন বোর্ড পরিচালকদের মধ্যে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়। নতুন পরিচালনা পর্ষদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তাকেই দেয়া হয়েছে বিসিবির গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির প্রধানের দায়িত্ব। বোর্ডের সহ-সভাপতি হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক শাখাওয়াত হোসেন, যিনি আবার মার্কেটিং বিভাগের দায়িত্বে আছেন।ক্রিকেট অপারেশন্সের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আগের মতোই থাকছেন নাজমুল আবেদীন ফাহিম। গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে থাকছেন বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক।অন্যদিকে, বিসিবির মিডিয়া কমিটি পেয়েছে নতুন অভিভাবক, এর প্রধান হয়েছেন আমজাদ হোসেন। হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির দায়িত্বে আছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাককে দেয়া হয়েছে বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন যারা, তাদের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বোর্ড পরিচালক আসিফ আকবর পেয়েছেন বয়স ভিত্তিক ক্রিকেটের দায়িত্ব। এছাড়া ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়েছেন শাহনিয়ান তানিম নাভিন এবং সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে থাকছেন মেহরাব আলম চৌধুরী।বোর্ডের প্রধান হিসেবে আমিনুল ইসলাম বুলবুল আবার গ্রাউন্ডস কমিটির প্রধানের দায়িত্বেও থাকছেন। আম্পায়ারস কমিটির দায়িত্বে আগেরবারের মতোই এবারও থাকছেন ইফতেখার রহমান মিঠু।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচতে চায় ব্লাড ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মাহাবুব
বাঁচতে চায় ব্লাড ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মাহাবুব

হাতের সামান্য ব্যথা থেকে শুরু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা শরীরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। জীবন থমকে যায় মাত্র ২১ বছর Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী
রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা Read more

নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী
নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী

নেপালে জেন জিদের ব্যাপক বিক্ষোভের জেরে হেলিকপ্টারে করে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।এর আগে মঙ্গলবার মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন