৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ক্রাউন নেভিগেশন শিপিং এজেন্টের  অধীনে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম ভি ভাইকিং ড্রাইভ নামের গাড়ি বহনকারী জাহাজটি ৪৭০টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসেছে। ১৬৪ মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার গভীরতার জাহাজটি গাড়ি খালাসের কার্যক্রম শেষে আগামী মঙ্গলবার (২৭ মে) মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।তিনি আরো বলেন, দেশের মোট আমদানির ৬০ শতাংশ গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হয়। বন্দর কর্তৃপক্ষ গাড়ি আমদানিকারকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার কারনে এ বন্দর দিয়ে ক্রমেই গাড়ি আমদানি বাড়ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুদকের অভিযান
পঞ্চগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুদকের অভিযান

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট জিল্লুর রহমান ও ওয়ার্ড ইনচার্জের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স শিল্পী খাতুনের অনিয়ম Read more

৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত
৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সাখাওয়াত Read more

সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ
সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক Read more

নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার
নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে Read more

নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় Read more

গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু
গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন