ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদ্রাসাছাত্র আমির হামজা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত একমাত্র আসামি ফরহাদ রেজার স্বীকারোক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিহতের পরিবার। একমাত্র ছেলেকে হারানো শোকাহত বাবা-মা জোরালো দাবি জানিয়েছেন, এই নৃশংস হত্যাকাণ্ডে ফরহাদ রেজা একা নন, আরও কেউ জড়িত থাকতে পারে। পরিবারটি তাই মামলাটির আরও গভীর ও অধিকতর তদন্তের দাবি জানিয়েছে।​নিহত আমির হামজার বাবা সায়েমউদ্দিন বিশ্বাস ফরহাদ রেজার ১৬৪ ধারার জবানবন্দি মেনে নিতে পারছেন না। ফরহাদ জবানবন্দিতে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করলেও সায়েমউদ্দিন বিশ্বাস জানান, ‘মরদেহ জানাজা হওয়ার আগে ছেলেকে নিজে গোসল করিয়েছি। তখন তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুস্পষ্ট চিহ্ন দেখেছি। এমনকি তার একটি দাঁত ভাঙা দেখেছি। তাই আমার ছেলেকে খুনিরা শুধু শ্বাসরোধ করে মারেনি, তাকে আঘাত দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ যেন এই আঘাতের কারণ খুঁজে বের করতে অধিকতর ও নিরপেক্ষ তদন্ত করে।’​অন্যদিকে ফরহাদ রেজা জবানবন্দিতে ৫০ টাকার তুচ্ছ বিরোধে আমির হামজাকে হত্যার যে যুক্তি দেখিয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো. আমিনউল্লাহ জানান, ‘এই ঘটনার আগেই ফরহাদ রেজা হেফজ বিভাগের সাজেদুল ইসলাম নামে এক ছাত্রের নিকট ৩৫০ টাকা গচ্ছিত রেখেছিলেন। এমতাবস্থায় তার ৫০ টাকা পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও কেন সামান্য টাকার জন্য সে একজনের জীবন কেড়ে নেবে, তা বুঝে ওঠা কঠিন।’​নিহতের মা মরিয়ম বেগম একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘আমির হামজার মরদেহ যে ডোবা থেকে উদ্ধার হয়েছিল, সেই জায়গা থেকে ঘটনার প্রায় ১০ দিন পর প্রায় ৪০০ মিটার পূর্ব দিকে একটি ঘাসের জমির মধ্য থেকে তার ব্যবহৃত টুপি, স্যান্ডেল এবং একটি লাঠির সন্ধান পাওয়া যায়।’নিহতের ​পরিবারের ধারণা, প্রথমে ওই ঘাসের জমিতেই আমির হামজাকে আঘাত করে হত্যা করা হয়েছে। এরপর মরদেহটি বস্তাবন্দি করা হয়। তাদের ধারণা, ফরহাদ রেজার পক্ষে একা বস্তাবন্দি সেই মরদেহ ঘটনাস্থল (ঘাসের জমি) থেকে প্রায় ৪০০ মিটার দূরে ডোবার পানিতে ফেলে দেওয়া সম্ভব নয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সে অন্য কারো সহায়তা নিতে পারে বলে পরিবারের সন্দেহ। পরিবার মনে করছে, এই আলামত ও দূরত্ব মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে।​খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাস ও মরিয়ম বেগম দম্পতির একমাত্র ছেলে আমির হামজা (১৩)। গত ২১ অক্টোবর সন্ধ্যায় চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসা সংলগ্ন একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় আমির হামজার অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। লাশ ডুবিয়ে রাখার জন্য বস্তার ভেতর ইট ভরা ছিল। দ্রুত তদন্তে নেমে আলফাডাঙ্গা থানা পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এবং ঘাতক সহপাঠী ফরহাদ রেজা (১৭)-কে গ্রেপ্তার করে। ফরহাদ স্বীকার করেছে যে, পাওনা ৫০ টাকা চাওয়া এবং গালিগালাজ করায় ক্ষিপ্ত হয়ে সে আমির হামজাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেয়।​এ বিষয়ে আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘আমরা মামলাটির তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করছি। পরিবারের দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া Read more

ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার

ভোলায় জ্বীন ভূতের বাদশা সেজে অভিনব প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।রোববার (২৬ Read more

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে
বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পিবিআই যশোরসহ পুলিশের একাধিক ইউনিট। Read more

‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা
‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা

"ফিলিপিন্সে লাল-সবুজ" স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ২০২৫-এর ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক উৎসব আজ শনিবার (১৭ মে) শেরেবাংলা Read more

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন