স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। রাজস্ব খাতের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ১২ আগস্ট আবেদন শুরু।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরিএর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫ জন ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে ১৫৪ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।পদের নাম ও সংখ্যা১. পদের নাম: পরিসংখ্যানবিদপদসংখ্যা: ৫বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকাআবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ২বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকাআবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটরপদসংখ্যা: ১বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।৪. পদের নাম: স্বাস্থ্য সহকারীপদসংখ্যা: ২০০বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকাআবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।৫. পদের নাম: গাড়িচালকপদসংখ্যা: ২বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকাআবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।বয়সসীমা১২–০৮–২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) ও সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।আবেদনের প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের অনলাইনে http://cschid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ছাড়া অন্য কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না।উল্লেখযোগ্য যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ২৬–০৬–২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যাঁরা এসব পদের জন্য আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাঁদের বয়স আগের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে।আবেদনের শেষ দিনঅনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১২–০৮–২০২৫ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ০১–০৯–২০২৫ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।আবেদন ফিএসব পদের জন্য ১০০/– (এক শ) টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/– (বারো) টাকাসহ মোট ১১২/– (এক শ বারো) টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।আবেদনের বিস্তারিত তথ্যের জন্য এখানে দেখুন

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি
তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি

ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।পররাষ্ট্র Read more

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস Read more

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি

চাঁদা না পেয়ে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া ও স্থানীয় বাজারে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীতে ফোনে কথা বলে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার Read more

৮৭ বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ
৮৭ বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৮৭ জন তৎকালীন বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ হয়েছে। তবে আদেশ পরে Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তথ্য দিয়ে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদুরোর অবস্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন