ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত কোরবানি। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কোরবানি শুরু হয়েছিল হযরত আদম (আ.)–এর দুই পুত্র হাবিল ও কাবিল থেকে। পরবর্তীতে কুরবানির জন্য হযরত ইবরাহিম (আ.) ও তার শিশুপুত্র ইসমাইল (আ.)–এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভুপ্রেমের পাথেয়।মহান আল্লাহর নামে পশু জবাই একটি স্বতন্ত্র ইবাদত। পশু জবাই না করে এর মূল্য গরিবদের মধ্যে বণ্টন করলে কোরবানি আদায় হবে না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَঅর্থ: ‘বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন-মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত।’ (সুরা আনআম: ১৬২)হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ১০ বছর অবস্থান করেছেন এবং প্রতিবছর কোরবানি দিয়েছেন।’ (আহমদ ও তিরমিজি) অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ আদায় করতে না আসে।’ (ইবনে মাজাহ) কোরবানি কখন, কার ওপর ওয়াজিব প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী-পুরুষ, যে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কোরবানি করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।আর নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭ দশমিক ৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২ দশমিক ৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো- এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার ওপর কুরবানি করা ওয়াজিব। (আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫)জেনে রাখা উচিত, একান্নবর্তী পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে অর্থাৎ তাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি করা ওয়াজিব। পরিবারের যত সদস্যের ওপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেককেই একটি করে পশু কোরবানি করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি মাত্র কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, সবুজ চা বাগানে গালিছা বিছানো উঁচু-নিচু টিলা আর Read more

নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”

দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে Read more

ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন পীড়ন চালালে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন