কক্সবাজারের টেকনাফের একটি বসত বাড়িতে প্রবেশ করে নতুন জামাইসহ দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা। অপহৃত দুই ব্যক্তি হচ্ছে- বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত মারিশবনিয়া এলাকার দ্বীতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তৈয়বার দ্বিতীয় স্বামী হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকার বাসিন্দা নুর কামাল (৫০) ও নতুন জামাইয়ের আপন ভাইয়ের পুত্র রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুর হোসেনর পুত্র বেলাল উদ্দিন (১৮)।ঘটে যাওয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মারিশবনিয়া এলাকার ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, শনিবার (০৫ এপ্রিল) মধ্য রাতে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে। দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নারী তৈয়বার বরাত দিয়ে তিনি আরও বলেন, গত শুক্রবার জাদীমুরা এলাকার বাসিন্দা নুর কামালের সাথে তৈয়বার বিয়ে হয়। বিয়ের পরের দিন শনিবার রাতে তার স্বামী এবং বেড়াতে আসা স্বামীর ভাইয়ের পুত্রকে পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী এক দল সন্ত্রাসী অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করেছি বলেও জানান তিনি।এদিকে ভুক্তভোগী স্ত্রী তৈয়বা ইউপি মেম্বার ফরিদ উল্লাহকে স্বীকারোক্তী মুলক জবানবন্দি দিয়েছেন। ইতি মধ্যে সেই স্বীকারোক্তির একটি ভিডিও ক্লিপ সোশালমিডিয়ায় প্রচার হয়েছে।উক্ত ভিডিও ক্লিপে স্ত্রী তৈয়বা বলেছেন, গত (শুক্রবার) নূর কামালের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। পরের দিন (শনিবার) রাতে পাঁচজন পাহাড়ি সন্ত্রাসী বসত বাড়িতে অনুপ্রবেশ করে নগদ ৬ লাখ টাকা ও স্বর্ণ দাবী করে। সন্ত্রাসীরা হুমকি প্রদান করে বলে তোর স্বামীকে অপহরণ করার জন্য ২০ লাখ টাকার চুক্তি হয়েছে।এরপর ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকাসহ স্বামী ও ভাইয়ের পুত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে জানায়।এবিষয়টি জানতে চাইলে টেকনাফ মডেল থানার আওতাধীন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, অপহরণের বিষয়টি ভুক্তভোগী পরিবারের কাছ থেকে শুনেছি। তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য পুলিশের অভিযানিক কার্যক্রম চলছে বলেও জানান এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি

বছরে দুই শতাধিক ডিম দিতে সক্ষম এমন মুরগির জাত উদ্ভাবন করেছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। এটি প্রচলিত দেশি মুরগির তুলনায় প্রায় তিনগুণ Read more

ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি
ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি

ভারতের নানা রাজ্যের প্রাক্তন বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো। তবে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী Read more

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭

চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুই জনসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের Read more

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন